Samsung Galaxy A56 5G এখন এতো টাকা পর্যন্ত ছাড়ে উপলব্ধ। ব্যাংক অফার সহ নতুন দাম, স্পেসিফিকেশন ও সম্পূর্ণ ডিটেলস জেনে নিন

গত বছর ভারতীয় বাজারে Samsung তাদের প্রিমিয়াম মিডরেঞ্জ স্মার্টফোন Samsung Galaxy A56 5G লঞ্চ করেছিল 41,999 টাকার প্রারম্ভিক দামে। 12GB RAM, শক্তিশালী Exynos প্রসেসর এবং দীর্ঘমেয়াদি OS আপডেটের প্রতিশ্রুতি দিয়ে ফোনটি বাজারে আসে। এবার সংস্থা এই স্মার্টফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে, যার ফলে এটি লঞ্চ দামের তুলনায় আরও সস্তায় কেনা যাচ্ছে।

Read more:আগামী 28 ফেব্রুয়ারি Motorola Edge 70 Fusion India Launch Confirmed: Full Specs, Features, Expected Price

Discount & Offer Details

বর্তমানে Samsung Galaxy A56 5G এ সরাসরি 2,000 টাকার ব্যাংক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড় পেতে হলে HDFC, IDFC First, Axis Bank, Bank of Baroda, DBS, SBI, Kotak অথবা ICICI Bank এর ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এর আগে ফোনটির দাম 1,000 টাকা কমানো হয়েছিল, ফলে এখন মোট 3,000 টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব। টপ ভ্যারিয়েন্ট 12GB RAM মডেলটি বর্তমানে 44,999 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। অফারটি Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon দুই জায়গাতেই উপলব্ধ।

Samsung Galaxy A56 5GSelling PriceDiscountEffective price
8GB RAM + 128GB Storage₹40,999₹2,000₹38,999
8GB RAM + 256GB Storage₹43,999₹2,000₹41,999
12GB RAM + 256GB Storage₹46,999₹2,000₹44,999

Display & Design

এই স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চির Full HD+ যা 1080 x 2340 পিক্সেল Super AMOLED Infinity-O HDR ডিসপ্লে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1900 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে আউটডোরেও পরিষ্কার ভিজ্যুয়াল পাওয়া যায়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন স্ক্রিনকে আরও সুরক্ষিত করে। Eye Care প্রযুক্তি দীর্ঘ সময় ব্যবহারেও চোখের সুরক্ষা দেয়।

Samsung Galaxy A56 5G Display
Samsung Galaxy A56 5G Display

Processor & Performance

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Samsung এর নিজস্ব Exynos 1580 অক্টাকোর প্রসেসর, যা ৪nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.9GHz পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে। গ্রাফিক্সের জন্য এতে AMD Xclipse 540 GPU ব্যবহার করা হয়েছে। ফোনটি Android 15 ভিত্তিক One UI 7 এ চলে এবং 6 বছর সিকিউরিটি আপডেট ও 6 জেনারেশন OS আপডেটের প্রতিশ্রুতি দেয়, যা এই দামে বড় সুবিধা।

Camera

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A56 5G ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP OIS মেইন সেন্সর (f/1.8), 12MP আল্ট্রা ওয়াইড লেন্স (f/2.2) এবং 5MP ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে 12MP ফ্রন্ট ক্যামেরা (f/2.2) দেওয়া হয়েছে। ডে-লাইট ও লো-লাইট দুই ক্ষেত্রেই ক্যামেরা ভালো পারফরম্যান্স দেয়।

Battery & Charging

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে। PC Mark Battery টেস্টে এটি 10 ঘণ্টা 4 মিনিট স্কোর করেছে। 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় 20% থেকে 100% চার্জ হতে প্রায় 68 মিনিট সময় লাগে।

RAM & Storage

Samsung Galaxy A56 5G এর 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ মূল্য ছিল 41,999 টাকা। 8GB + 256GB মডেলটি 44,999 টাকায় আনা হয়েছিল। এছাড়া 12GB RAM ভ্যারিয়েন্টও বাজারে উপলব্ধ।

Connectivity & Features

ফোনটিতে 5GHz Wi-Fi, Bluetooth 5.3 এবং NFC সাপোর্ট রয়েছে। 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও USB Type-C অডিও এবং স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

Read more: Infinix Hot 70 Series IMEI ডাটাবেসে ফাঁস মডেল নম্বর, Hot 60 এর পর আসছে Infinix Hot 70 ও Hot 70 Pro+ 5G ফোন

Why This Deal Is Worth It?

40 হাজার টাকার বাজেটে একটি প্রিমিয়াম ডিজাইন, দীর্ঘ OS আপডেট সাপোর্ট এবং শক্তিশালী পারফরম্যান্স চাইলে Samsung Galaxy A56 5G এখনও ভালো বিকল্প। যদিও ব্যাটারি ক্যাপাসিটি কিছু ব্যবহারকারীর কাছে তুলনামূলক ছোট মনে হতে পারে, তবুও সামগ্রিক ভাবে এটি একটি ব্যালান্সড স্মার্টফোন। একই দামে বিকল্প হিসেবে Redmi Note 15 Pro+ এবং Realme 16 Pro+ কেও বিবেচনা করা যেতে পারে।

Leave a Comment