মটোরোলা ডিসেম্বর 2025 এ Motorola Edge 70 লঞ্চ করার পর এবার Motorola তাদের Edge সিরিজে আরও একটি নতুন মডেল আনতে চলেছে। নতুন Motorola Edge 70 Fusion আগামী 28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে বলে সংস্থা নিশ্চিত করেছে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে এর প্রোডাক্ট পেজ লাইভ হয়েছে, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ফোনটি Blue Surf, Country Air এবং Silhouette এই তিনটি লেদার ফিনিশ কালারে বাজারে আসবে।

Motorola Edge 70 Fusion Specification
Motorola Edge 70 Fusion এ প্রিমিয়াম ডিজাইন, বড় 7000mAh ব্যাটারি এবং শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে দেখা যাবে। ফোনটি Android 16 ভিত্তিক Hello UX এ চলতে পারে। এছাড়া মিলিটারি গ্রেড MIL-STD 810H সার্টিফিকেশন এবংIP68 + IP69 রেটিং থাকায় এটি টেকসই এবং জল ধুলো প্রতিরোধী হবে, এই এজ 70 ফিউশন ফোনের স্পেসিফিকেশন জানতে নিচের টেবিল পড়ুন।
| Category | Specification |
|---|---|
| Display | 6.78-inch 1.5K Quad-Curved AMOLED |
| Refresh Rate | 144Hz |
| Peak Brightness | Up to 5200 nits |
| Protection | Corning Gorilla Glass 7i |
| Fingerprint Sensor | In-Display |
| Processor | Qualcomm Snapdragon 7s Gen 3 (4nm, Octa-Core, up to 2.5GHz) |
| Operating System | Android 16 based Hello UX |
| Rear Camera | 50MP (OIS) Main + 50MP Ultra-Wide (Quad Pixel Technology) |
| Front Camera | 50MP (Some leaks suggest 32MP) |
| RAM Options | 8GB / 12GB |
| Storage | Expected 256GB |
| Battery | 7000mAh |
| Build & Design | Leather Finish Back |
| Color Options | Blue Surf, Country Air, Silhouette |
| Durability | MIL-STD 810H Certification |
| Water & Dust Resistance | IP68 + IP69 |
Motorola Edge 70 Fusion Display
এই স্মার্টফোনে 6.78 ইঞ্চির 1.5K কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। স্ক্রিনটি 144Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 5200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে, ফলে আউটডোরে ব্যবহারেও স্পষ্ট ভিউ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রোটেকশনের জন্য Corning Gorilla Glass 7i দেওয়া হতে পারে।

Motorola Edge 70 Fusion Camera
ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50MP OIS মেইন সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। কোয়াড পিক্সেল প্রযুক্তি কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করবে। সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে (কিছু লিকে 32MP সেন্সরের কথাও বলা হয়েছে)।

Motorola Edge 70 Fusion Battery
এজ 70 ফিউশন এর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর 7000mAh শক্তিশালী ব্যাটারি। বড় ব্যাটারির কারণে দীর্ঘ সময় গেমিং, ভিডিও স্ট্রিমিং বা ভারী ব্যবহারে অনায়াসে ব্যাকআপ পাওয়া যাবে।
Motorola Edge 70 Fusion RAM & Storage
লিক রিপোর্ট অনুযায়ী, ফোনটি 8GB এবং 12GB RAM ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। স্টোরেজ অপশন হিসেবে 256GB পর্যন্ত ভ্যারিয়েন্ট থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Motorola Edge 70 Fusion Processor
পারফরম্যান্সের জন্য এতে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট ব্যবহার করা হতে পারে। এটি ৪nm ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.5GHz পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে। ফলে দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে গেমিং সব ক্ষেত্রেই স্মুথ পারফরম্যান্স মিলবে।
Motorola Edge 70 Fusion Launch Date
মটোরোলা এজ 70 ফিউশন এর ভারতীয় বাজারে লঞ্চের তারিখ 28 ফেব্রুয়ারি নিশ্চিত করা হয়েছে। লঞ্চের পর বিক্রির তারিখ ও অফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।
Read more: Xiaomi 17T Series Leak: 17T Pro with Dimensity 9500, Bigger Battery Upgrade Expected
Motorola Edge 70 Fusion Price
এখনও পর্যন্ত Motorola Edge 70 Fusion এর অফিসিয়াল দাম ঘোষণা করা হয়নি। তুলনামূলক ভাবে Motorola Edge 70 ভারতে 29,999 টাকায় (8GB + 256GB) লঞ্চ হয়েছিল। তাই অনুমান করা হচ্ছে Edge 70 Fusion এর দাম প্রায় 30,000 থেকে 35,000 টাকার মধ্যে হতে পারে। লঞ্চের পর ব্যাংক অফার ও এক্সচেঞ্জ ডিলের মাধ্যমে ক্রেতারা অতিরিক্ত ছাড়ও পেতে পারেন।