Infinix Hot 70 Series IMEI ডাটাবেসে ফাঁস মডেল নম্বর, Hot 60 এর পর আসছে Infinix Hot 70 ও Hot 70 Pro+ 5G ফোন

Infinix গত বছর জুলাই 2025 এ তাদের ‘Hot 60’ সিরিজ বাজারে এনেছিল, যা বাজেট 5G সেগমেন্টে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এখন ব্র্যান্ডটি পরবর্তী প্রজন্মের Infinix Hot 70 Series লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি IMEI ডাটাবেসে নতুন মডেল নম্বর সহ Infinix Hot 70 এবং Infinix Hot 70 Pro+ তালিকাভুক্ত হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে খুব শিগগিরই এই সিরিজ বাজারে আসতে পারে।

Infinix Hot 70 Series Specification Intro

IMEI লিস্টিংয়ে এখনো পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ পায়নি, তবে মডেল নম্বর X6895 (Hot 70) এবং X6898 (Hot 70 Pro+) নিশ্চিত হয়েছে। অনুমান করা হচ্ছে, এই সিরিজ বাজেট ও মিডরেঞ্জ 5G সেগমেন্টকে লক্ষ্য করে আসবে। Hot 70 মডেলটি 15 হাজার টাকার নিচে 5G ফোন হতে পারে, আর Pro+ ভার্সনের দাম 25 হাজার টাকার আশেপাশে রাখা হতে পারে।

Infinix Hot 60 5G
Infinix Hot 60 5G

Infinix Hot 70 Series Display

বর্তমান Hot 60 5G+ মডেলে 6.7 ইঞ্চির HD+ 120Hz পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। অন্যদিকে Hot 60 Pro ফোনটিতে 6.78 ইঞ্চি 1.5K AMOLED 144Hz স্ক্রিন দেওয়া হয়েছে। তাই আশা করা যায়, Hot 70 সিরিজেও বড় রিফ্রেশ রেট ও উন্নত ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে, যা গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ে আরও ভালো অভিজ্ঞতা দেবে।

Read more: খুব শীঘ্রই ভারতে আসতে পারে realme C83 5G, Launch এর আগেই Colors এবং Price ফাঁস হয়েছে, জেনে নিন সম্ভাব্য দাম

Infinix Hot 70 Series Camera

Hot 60 5G+ ফোনে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আবার Hot 60 Pro স্মার্টফোনটিতে 50MP রিয়ার 13MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় Infinix Hot 70 Series উন্নত 50MP ক্যামেরা সেটআপ ও উন্নত সেলফি সেন্সর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Infinix Hot 70 Series Battery

ব্যাটারির ক্ষেত্রে Hot 60 5G+ মডেলে 5,200mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। Hot 60 Pro ফোনে 5160mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে। তাই Hot 70 সিরিজেও বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা মিলতে পারে।

Read more: Realme P4 Lite 4G ভারতে লঞ্চ হয়েছে 6300mAh বড় ব্যাটারি, 90Hz ডিসপ্লে,জানুন সম্পূর্ণ স্পেসিফিকেশন, অফার প্রাইস

Infinix Hot 70 Series RAM & Storage

ভারতে লঞ্চ হওয়া Hot 60 5G+ ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছিল। নতুন Hot 70 সিরিজেও 6GB বা তার বেশি RAM এবং 128GB/256GB স্টোরেজ অপশন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Infinix Hot 70 Series Processor

Hot 60 5G+ মডেলে ব্যবহৃত হয়েছে MediaTek Dimensity 7020 চিপসেট, যা ভালো 5G পারফরম্যান্স দেয়। অন্যদিকে Hot 60 Pro তে রয়েছে MediaTek Helio G200 প্রসেসর। নতুন Hot 70 সিরিজে এ আপডেটেড 5G চিপসেট দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা দ্রুত নেটওয়ার্ক ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করবে।

Infinix Hot 70 Series Launch Date

IMEI লিস্টিং অনুযায়ী, Hot 70 Hot 70 Pro+ খুব শিগগিরই আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করতে পারে। ভারতেও আগামী এক থেকে দুই মাসের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read more: Redmi A7 Series NBTC লিস্টিংয়ে ধরা পড়লো, আসছে 6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

Infinix Hot 70 Series Price

অনুমান করা হচ্ছে, ইন্ফিনিক্স হট70 সিরিজের Infinix Hot 70 5G ফোনটির দাম 15,000 টাকার নিচে রাখা হতে পারে। আর Hot 70 Pro+ 5G মডেলের মূল্য 25,000 টাকার রেঞ্জে থাকতে পারে। সব মিলিয়ে, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও 5G কানেক্টিভিটি নিয়ে Infinix Hot 70 Series বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।

Leave a Comment