কম দামে বেশি ফিচার চান? Infinix XPAD 30E নিয়ে এসেছে 7000mAh ব্যাটারি, 11-ইঞ্চি FHD+ ডিসপ্লে, বিস্তারিত জানুন এখানে।

Infinix তাদের ট্যাবলেট পোর্টফোলিও সম্প্রসারণ করে নতুন Infinix XPAD 30E উন্মোচন করেছে। এটি মূলত স্টুডেন্ট ও অনলাইন লার্নিং ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি। বাজেট ফ্রেন্ডলি দামের সঙ্গে AI ভিত্তিক লার্নিং টুলস যুক্ত হওয়ায় এটি এডুকেশন সেগমেন্টে একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।

Infinix XPAD 30E Specification

এই ট্যাবলেটে 11 ইঞ্চি FHD+ ডিসপ্লে, MediaTek Helio G80 প্রসেসর, 4GB RAM, 128GB স্টোরেজ এবং 7000mAh বড় ব্যাটারি রয়েছে। এছাড়া AI Tutor, Photo Solving এবং Multi Device Collaboration এর মতো স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে, যা পড়াশোনা ও অনলাইন ক্লাসের অভিজ্ঞতাকে আরও উন্নত করে।

CategorySpecifications
Display11-inch FHD+ IPS LCD
ResolutionFull HD+
Refresh Rate60Hz
Brightness440 nits
Eye ProtectionTÜV Blue Light Certification
ProcessorMediaTek Helio G80
Operating SystemXOS 15 (Based on Android 15)
RAM4GB
Storage128GB eMMC 5.1
Expandable StorageYes, via microSD Card
Rear Camera5MP / 8MP (as per listing variation)
Front Camera8MP
Battery7000mAh
Charging18W Fast Charging
Connectivity4G LTE (SIM Support), Wi-Fi 5, Bluetooth
Audio3.5mm Headphone Jack
Additional FeaturesAI Tutor, Photo Solving, AI Screen Recognition, Multi-Device Collaboration, OTG Support
ColorsDreamy Blue, Forest Green, Deep Blue

Infinix XPAD 30E Display

Infinix XPAD 30E ট্যাবলেট টিতে 11 ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে দেওয়া রয়েছে। এতে 60Hz রিফ্রেশ রেট এবং 440 নিটস ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। দীর্ঘ সময় পড়াশোনা বা ভিডিও দেখার সময় চোখের সুরক্ষার জন্য এটি TÜV Blue Light সার্টিফিকেশন প্রাপ্ত।

Infinix XPAD 30E Battery

পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বড় ব্যাটারি ক্যাপাসিটি অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং ও দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযোগী।

Infinix XPAD 30E Camera

ক্যামেরা সেকশনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও অনলাইন মিটিংয়ের জন্য উপযোগী। রিয়ার ক্যামেরা হিসেবে 5MP বা 8MP সেন্সর উল্লেখ করা হয়েছে (লিস্টিং অনুযায়ী ভিন্নতা থাকতে পারে)। এটি ডকুমেন্ট স্ক্যান বা সাধারণ ফটোগ্রাফির কাজে ব্যবহার করা যাবে।

Infinix XPAD 30E RAM & Storage

ট্যাবলেটটিতে 4GB RAM এবং 128GB eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে। প্রয়োজনে microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে, ফলে ই-বুক, ভিডিও ও স্টাডি ম্যাটেরিয়াল সংরক্ষণ সহজ হবে।

Infinix XPAD 30E Processor

পারফরম্যান্সের জন্য এতে রয়েছে MediaTek Helio G80 চিপসেট। এটি XOS 15 (Android 15 ভিত্তিক) এ রান করে। দৈনন্দিন কাজ, অনলাইন ক্লাস ও মাল্টিটাস্কিংয়ের জন্য এটি যথেষ্ট সক্ষম।

Launched In Indonesia

বর্তমানে Infinix XPAD 30E ইন্দোনেশিয়ায় তালিকাভুক্ত হয়েছে। ভারতে লঞ্চ সংক্রান্ত কোনো অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি। তবে ভবিষ্যতে ভারতীয় বাজারে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Price In Indonesia

ইন্দোনেশিয়ায় 4GB + 128GB ভ্যারিয়েন্টের দাম Rp 2,394,000, যা ভারতীয় মুদ্রায় প্রায় 12,879 হাজার টাকা। এই ট্যাবলেট টি ভারতে এলে এটি 12,000–15,000 হাজার টাকার মধ্যে দাম নির্ধারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি Dreamy Blue, Forest Green এবং Deep Blue রঙে পাওয়া যাচ্ছে।

Leave a Comment