টেক ব্র্যান্ড Vivo তাদের V70 সিরিজ নিয়ে ইতিমধ্যেই বাজারে বড় প্রচার শুরু করেছে, যেখানে Vivo V70 এবং Vivo V70 Elite ভারতের বাজারে 19 ফেব্রুয়ারি লঞ্চের কথা ঘোষণা হয়েছে। তবে এর মধ্যেই হঠাৎ সামনে এসেছে সিরিজের আরেক নতুন মডেল Vivo V70 FE, যা লিক তথ্য অনুযায়ী শক্তিশালী ক্যামেরা ও বিশাল ব্যাটারির জন্য আলোচনায় এসেছে।

Vivo V70 FE Specification
ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, Vivo V70 FE মূলত ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি, এই তিন দিকেই জোর দিয়ে তৈরি হতে পারে। 200MP OIS ক্যামেরা, বড় AMOLED স্ক্রিন, 5G চিপসেট এবং হাই-স্পিড চার্জিং, সব মিলিয়ে এটি সিরিজের সবচেয়ে আলাদা মডেল হতে পারে। তবে মনে রাখতে হবে, এসব তথ্য এখন লিক ভিত্তিক।
| Category | Specification |
|---|---|
| Display | 6.83-inch AMOLED |
| Resolution | 1.5K |
| Refresh Rate | 120Hz |
| Processor | MediaTek Dimensity 7360 Turbo (4nm, up to 2.5GHz) |
| Network | 5G |
| RAM Options | 8GB / 12GB |
| Storage | 256GB |
| Rear Camera | Dual Camera: 200MP OIS Main + 8MP Ultra-wide |
| Front Camera | 32MP |
| Battery | 7000mAh |
| Fast Charging | 90W Fast Charging |
| Operating System | OriginOS 6 |
| Colors (Expected) | Purple, Blue, Silver |
| Launch Status | Expected Soon |
| Info Source | Leak-based details |
Vivo V70 FE Display
লিক অনুযায়ী ফোনটিতে 6.83 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যার রেজোলিউশন হবে 1.5K। স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে, যা স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা আরও স্মুথ করবে।
Vivo V70 FE Battery
ভিভো ভি 70 FE ফোনটিতে বিশাল 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। বড় ব্যাটারির সঙ্গে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে, ফলে কম সময়ে দ্রুত চার্জ হয়ে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।
Vivo V70 FE Camera
এই মডেলের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর ক্যামেরা সেটআপ। রিপোর্ট অনুযায়ী, ডুয়াল রিয়ার ক্যামেরায় 200MP OIS মেইন সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে V70 ও V70 Elite মডেলে 50MP ট্রিপল ক্যামেরা আছে, সেখানে FE ভার্সন আরও হাই রেজোলিউশন সেন্সর দিয়ে আলাদা জায়গা করে নিতে পারে।
Vivo V70 FE RAM & Storage
ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে আসতে পারে। লিক অনুযায়ী কালার অপশনে Purple, Blue এবং Silver রাখা হতে পারে।
Vivo V70 FE Processor
পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট ব্যবহারের কথা বলা হয়েছে। এটি 4nm ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, যা সর্বোচ্চ 2.5GHz ক্লক স্পিডে চলতে সক্ষম। সফটওয়্যার হিসেবে OriginOS 6 ভিত্তিক সিস্টেম ও একাধিক AI ফিচার থাকতে পারে। আগের Vivo V50 Lite মডেলেও একই চিপ ব্যবহার করা হয়েছিল।
Vivo V70 FE Launch Date
Vivo V70 FE এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। লিক রিপোর্ট অনুযায়ী, V70 ও V70 Elite এর সেল শুরু হওয়ার পর, অর্থাৎ সম্ভাব্য ভাবে মার্চ মাসে এই FE মডেলটি লঞ্চ হতে পারে।
Vivo V70 FE Price
এই V70 FE স্মার্টফোনের দাম সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল তথ্য প্রকাশ পায়নি। লঞ্চের সময় RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী মূল্য ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।