Lava Bold N2 Launched in India— 90Hz ডিসপ্লে ও 5000mAh ব্যাটারি মাত্র 7,499 দামে

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava তাদের বাজেট সেগমেন্টে নতুন Lava Bold N2 স্মার্টফোন লঞ্চ করেছে। Be Fearless. Be Bold ট্যাগলাইনে আনা এই স্মার্টফোনটি কম দামে বড় স্ক্রিন, ক্লিন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দেওয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছে। এন্ট্রি লেভেল ব্যবহারকারীদের জন্য এটি একটি ব্যালান্সড অপশন হিসেবে ধরা হচ্ছে।

Lava Bold N2 Specification

ফোনটি মূলত দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা এবং বেসিক ফটোগ্রাফির জন্য তৈরি। এতে রয়েছে HD+ হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ইউনিসক প্রসেসর, বড় ব্যাটারি এবং Go Edition অ্যান্ড্রয়েড। পাশাপাশি হোম সার্ভিস সুবিধা দেওয়া হচ্ছে, এই Lava Bold N2 এর স্পেসিফিকেশন জানতে নিচের টেবিল পড়ুন।

SpecificationDetails
Network4G
Display6.75-inch HD+
Refresh Rate90Hz
ProcessorUnisoc SC9863A
RAM4GB + 4GB Virtual RAM
Storage64GB
Rear Camera13MP AI Dual Camera
Front Camera5MP
Battery5000mAh
OSAndroid 15 Go Edition (Clean, No Ads)
SecuritySide-mounted Fingerprint Sensor
ProtectionIP64 Dust & Water Resistant
ColorsBlack, White

Lava Bold N2 Display

এই স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা বড় স্ক্রিনে কনটেন্ট দেখার ভালো অভিজ্ঞতা দেবে। 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকায় স্ক্রলিং ও সাধারণ ইউজ তুলনামূলক স্মুথ হবে। ডিজাইনে প্রিমিয়াম গ্লসি ব্যাক ফিনিশ রয়েছে এবং ফোনটি Black ও White এই দুই রঙে এসেছে

Lava Bold N2 Battery

ব্যাটারি সেকশনে 5000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে পুরো দিন ব্যাকআপ দিতে সক্ষম। লাইট থেকে মাঝারি ইউজারদের জন্য চার্জ নিয়ে দুশ্চিন্তা কম থাকবে। এই সেগমেন্টে বড় ব্যাটারি একটি বড় প্লাস পয়েন্ট।

Lava Bold N2 Camera

ক্যামেরা বিভাগে রয়েছে 13MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যা বেসিক ফটোগ্রাফি ও ডেইলি শটের জন্য যথেষ্ট। সামনে 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যা ভিডিও কল ও সাধারণ সেলফির কাজে ব্যবহারযোগ্য। এন্ট্রি লেভেল ইউজারদের কথা মাথায় রেখেই ক্যামেরা কনফিগারেশন রাখা হয়েছে।

Lava Bold N2 RAM & Storage

ফোনটিতে 4GB RAM দেওয়া হয়েছে এবং অতিরিক্ত 4GB ভার্চুয়াল RAM সাপোর্ট রয়েছে, ফলে মোট 8GB পর্যন্ত এক্স প্যান্ডেবল RAM সুবিধা পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে রয়েছে 64GB ROM, যা দৈনন্দিন অ্যাপ ও ফাইল সংরক্ষণের জন্য যথেষ্ট।

Lava Bold N2 Processor

পারফরম্যান্সের জন্য ব্যবহৃত হয়েছে Unisoc SC9863A চিপসেট। এটি বেসিক টাস্ক, সোশ্যাল মিডিয়া ব্যবহার ও লাইট অ্যাপ চালানোর জন্য উপযোগী। ভারী গেমিংয়ের জন্য নয়, তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য স্টেবল পারফরম্যান্স দেবে।

Launched In India

মডেলটি ভারতে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং আগামী 27 ফেব্রুয়ারি থেকে অনলাইন সেলে উপলব্ধ হবে। বাজেট ক্রেতাদের লক্ষ্য করে সরাসরি ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি শুরু হচ্ছে।

Price in India

ভারতে Lava Bold N2 এর দাম রাখা হয়েছে 7,499 হাজার টাকা। এই দামে বড় ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, 5000mAh ব্যাটারি এবং ক্লিন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা সব মিলিয়ে এটি বাজেট 4G ফোন হিসেবে আকর্ষণীয় অপশন।

Leave a Comment