Infinix GT 50 Pro 5G লিক স্পেসিফিকেশন — 6500mAh ব্যাটারি, OIS ক্যামেরা, AI ফিচার

ইনফিনিক্স তাদের গেমিং কেন্দ্রিক GT সিরিজে নতুন স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। গত বছর GT 30 Pro লঞ্চের পর এবার তার উত্তরসূরি হিসেবে Infinix GT 50 Pro 5G নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অফিসিয়াল ঘোষণার আগেই ডিভাইসটির ইমেজ ও একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে, এটি হাই রিফ্রেশ রেট স্ক্রিন ও শক্তিশালী পারফরম্যান্সের উপর ফোকাস করা একটি গেমিং ফোন হতে চলেছে।

Infinix GT 50 Pro 5G Specification

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলটি আগের জেনারেশনের তুলনায় বড় 6500mAh ব্যাটারি, আপগ্রেডেড চিপসেট, উন্নত ডিসপ্লে ও গেমিং ফোকাসড ফিচার নিয়ে আসবে। শোল্ডার ট্রিগার, কাস্টমাইজেবল LED লাইট এবং AI ফিচার সহ সফটওয়্যার একে গেমারদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে পারে, এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে নিচের টেবিল পড়ুন।

SpecificationDetails
Display6.78-inch AMOLED, 1.5K Resolution
Refresh Rate144Hz
Peak BrightnessUp to 5000 nits
ProcessorMediaTek Dimensity 8400 Ultimate (4nm)
RAM12GB LPDDR5X
Storage256GB / 512GB
Rear Camera50MP Main (OIS) + 8MP Ultra-Wide
Front Camera13MP
Battery6500mAh
Wired Charging45W Fast Charging
Wireless Charging30W Wireless
Reverse Charging10W Wired + 5W Wireless
OSAndroid 16 (AI Features Expected)
Gaming FeaturesShoulder Triggers, Bypass Charging
Design ExtrasCustomizable Rear LED Lights
Network5G

Infinix GT 50 Pro 5G Display

এই GT 50 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা আল্ট্রা স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে, ফলে গেমিং ও স্ক্রলিং হবে আরও মসৃণ। বেজেল লেস ফুলভিউ ডিজাইনের পাশাপাশি সর্বোচ্চ 5000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে, যা আউটডোর ভিজিবিলিটিতেও সুবিধা দেবে।

Infinix GT 50 Pro 5G Battery

ব্যাটারির ক্ষেত্রে বড় আপগ্রেড দেখা যেতে পারে। এই Infinix GT 50 Pro 5G স্মার্টফোনটিতে6500mAh ব্যাটারি দেওয়ার কথা বলা হচ্ছে। চার্জিং সাপোর্ট হিসেবে45W ওয়্যার্ড, 30W ওয়্যারলেস চার্জিং, 10W ওয়্যার্ড রিভার্স এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং থাকতে পারে। পাশাপাশি বাইপাস চার্জিং প্রযুক্তিও যুক্ত হতে পারে, যা গেমিংয়ের সময় অতিরিক্ত হিট কমাতে সাহায্য করবে।

Infinix GT 50 Pro 5G Camera

ফটোগ্রাফী এর জন্য ডুয়াল রিয়ার সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। পিছনে 50MP OIS সমর্থিত মেইন সেন্সর দেওয়া হতে পারে, যা স্টেবল ও ক্লিয়ার ছবি তুলতে সাহায্য করবে। এর সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকতে পারে বড় ফ্রেমের শটের জন্য। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা থাকার কথা বলা হচ্ছে।

Infinix GT 50 Pro 5G RAM & Storage

লিক অনুযায়ী, ফোনটি 12GB RAM সহ বাজারে আসতে পারে এবং LPDDR5X RAM প্রযুক্তি ব্যবহার করা হতে পারে দ্রুত পারফরম্যান্সের জন্য। স্টোরেজ অপশন হিসেবে 256GB এবং 512GB ভ্যারিয়েন্ট পাওয়া যেতে পারে, যা গেম ও বড় ফাইল সংরক্ষণের জন্য উপযোগী হবে।

আরও পড়ুন: Vivo খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে Vivo X300 FE? সার্টিফিকেশন লিস্টিংয়ে মিলল বড় তথ্য

Infinix GT 50 Pro 5G Processor

পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimensity 8400 Ultimate চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এটি 4nm ফ্যাব্রিকেশন ভিত্তিক অক্টাকোর প্রসেসর, যা প্রায় 3.25GHz পর্যন্ত ক্লক স্পিড দিতে সক্ষম। গেমিং, AI প্রসেসিং এবং হেভি মাল্টি-টাস্কিংয়ে শক্তিশালী পারফরম্যান্স আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: আগামী 20 ফেব্রুয়ারি Realme P4 Lite 4G ভারতে লঞ্চ হতে চলেছে জেনেনিন স্পেসিফিকেশন ও দাম

Infinix GT 50 Pro 5G Launch Date

ডিভাইসটির অফিসিয়াল লঞ্চ তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে একাধিক লিক ও রিপোর্ট সামনে আসায় ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই কোম্পানি আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে।

আরও পড়ুন: Google Pixel 9a Price Drop in India: 11,000 হাজার টাকা পর্যন্ত ছাড় ও ব্যাংক অফার সুবিধা, জেনেনিন এর নতুন দাম

Infinix GT 50 Pro 5G Price

দাম সম্পর্কে নিশ্চিত তথ্য নেই। তবে আগের জেনারেশনের প্রাইসিং বিবেচনায়, এটি মিড টু প্রিমিয়াম গেমিং সেগমেন্টে লঞ্চ হতে পারে। সম্ভাবনা রয়েছে যে বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 25–30 হাজার টাকার রেঞ্জে রাখা হবে

Leave a Comment