8 হাজারের নিচে Lava Star 3 — 6.75-inch Display ও 8GB RAM সাপোর্ট জানুন সম্পূর্ণ স্পেসিফিকেশন

ভারতের বাজেট স্মার্টফোন মার্কেটে আবারও নতুন ডিভাইস নিয়ে হাজির হয়েছে Lava International। সাশ্রয়ী দামের ফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে কোম্পানি লঞ্চ করেছে নতুন Lava Star 3। কম দামে বড় ব্যাটারি, ভালো ডিসপ্লে, Android Go সফটওয়্যার এবং এক্সপ্যান্ডেবল RAM সাপোর্ট সব মিলিয়ে এটি এন্ট্রি লেভেল ইউজারদের জন্য একটি ব্যালান্সড প্যাকেজ হিসেবে এসেছে।

Lava Star 3 Specification

Lava Star 3 একটি লো-বাজেট 4G স্মার্টফোন, যেখানে দৈনন্দিন ব্যবহার, অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের কথা মাথায় রেখে হার্ডওয়্যার দেওয়া হয়েছে। এতে রয়েছে অক্টা-কোর প্রসেসর, HD+ 90Hz ডিসপ্লে, AI ক্যামেরা, বড় ব্যাটারি এবং Android Go এডিশন, যা কম রিসোর্সেও স্মুথ পারফরমেন্স দেওয়ার জন্য অপ্টিমাইজড।

SpecificationDetails
ModelLava Star 3
Network4G
Operating SystemAndroid 15 Go Edition
Display Size6.75-inch
Display Resolution1600 × 720 pixels (HD+)
Refresh Rate90Hz
Screen Protection2.5D Glass
Protection RatingIP64 (Dust & Splash Resistant)
ProcessorUNISOC SC9863A Octa-Core
CPU SpeedUp to 1.6GHz
RAM4GB Physical + 4GB Virtual (Expandable RAM)
Total RAM PerformanceUp to 8GB
Storage64GB
Rear Camera13MP with LED Flash, AI Features
Front Camera5MP
Battery Capacity5,000mAh
Charging10W Charging
Video Playback ClaimUp to 10 hours YouTube streaming
Standby TimeUp to 340 hours
ColorsIndus Black, Siachen White
Warranty1 Year + Free Home Service

Lava Star 3 Display

এই লাভা স্টার 3 স্মাটফোনে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1600 × 720 পিক্সেল। ওয়াটারড্রপ নচ ডিজাইনের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং ও সাধারণ ব্যবহার তুলনামূলকভাবে বেশি স্মুথ লাগে। এতে 260 PPI পিক্সেল ডেনসিটি ও 16M কালার ডেপ্থ সাপোর্ট রয়েছে। স্ক্রিন প্রোটেকশনের জন্য 2.5D গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ডিভাইসটি IP64 রেটিংসহ জল ও ধুলোর বিরুদ্ধে বেসিক সুরক্ষা দেয়।

Lava Star 3 Camera

ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশসহ 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরায় AI ফিচার যুক্ত রয়েছে, যা আলোর পরিবেশ বুঝে ছবি অটো অ্যাডজাস্ট করতে পারে এবং ভালো আউটপুট দিতে সাহায্য করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।

Lava Star 3 Battery

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Star 3 ফোনে দেওয়া রয়েছে 5,000mAh ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, ফুল চার্জে প্রায় 10 ঘন্টা পর্যন্ত YouTube স্ট্রিমিং করা সম্ভব। স্ট্যান্ডবাই মোডে ব্যাটারি ব্যাকআপ প্রায় 340 ঘন্টা বা প্রায় 14 দিন পর্যন্ত যেতে পারে। চার্জিংয়ের জন্য এতে 10W চার্জিং সাপোর্ট রয়েছে, যা এই বাজেট সেগমেন্টে স্ট্যান্ডার্ড ধরা যায়।

Lava Star 3 RAM & Storage

এই স্মার্টফোনে 4GB ফিজিক্যাল RAM দেওয়া হয়েছে এবং Expandable RAM প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত 4GB ভার্চুয়াল RAM যোগ করা যায়। ফলে মোট 8GB RAM সমতুল্য পারফরমেন্স পাওয়া সম্ভব। স্টোরেজ হিসেবে রয়েছে 64GB ইন্টারনাল স্টোরেজ, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট স্পেস দেবে।

আরও পড়ুন: Oppo Find X9 Ultra: 200MP ক্যামেরা ও 2K AMOLED ডিসপ্লে সহ ফ্ল্যাগশিপ ফোন আসছে

Lava Star 3 Processor

পারফরমেন্সের জন্য লাভা স্টার 3 স্মার্টফোনে UNISOC SC9863A অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপসেট 1.2GHz থেকে 1.6GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে পারে। ফোনটি Android 15 Go Edition এ চলে, যা লাইট ওয়েট অ্যাপ ও অপ্টিমাইজড সিস্টেমের মাধ্যমে কম RAM ও স্টোরেজেও স্মুথ অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি।

Launched in India

Lava Star 3 ইতিমধ্যেই ভারতে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। আগামী মার্চ মাস থেকে এই ফোনটি অনলাইন এবং অফলাইন, দুই ধরনের রিটেল প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। ডিভাইস টি Indus Black এবং Siachen White এই দুইটি কালার অপশনে বাজারে আসছে। কোম্পানি 1 বছরের ফুল ওয়ারেন্টি ও ফ্রি হোম সার্ভিস সুবিধাও দিচ্ছে।

আরও পড়ুন: Huawei Pura X2 Foldable: HarmonyOS 6.1, বড় স্ক্রিন ও ফ্ল্যাগশিপ ফিচার সহ আসতে পারে এই ফোল্ডেবল ফোন

Price in India

ভারতে Lava Star 3 এর অফিসিয়াল দাম রাখা হয়েছে 7,499 হাজার টাকা। এই প্রাইস রেঞ্জে বড় ডিসপ্লে, 5000mAh ব্যাটারি এবং 8GB (4GB+4GB) RAM সাপোর্ট থাকায় এটি বাজেট ইউজারদের জন্য একটি ভ্যালু-ফর-মানি অপশন হিসেবে ধরা হচ্ছে।

Leave a Comment