Oppo এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X9 Ultra লঞ্চের আগেই টেক দুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিভিন্ন লিক ও রিপোর্টে ফোনটির শক্তিশালী ক্যামেরা, বড় ব্যাটারি এবং হাই-এন্ড প্রসেসরের তথ্য সামনে আসছে। সম্প্রতি একটি রিয়েল লাইফ ইমেজ লিক হয়েছে, যেখানে ফোনটিকে কেসের ভিতরে দেখা গেছে। ফলে সম্পূর্ণ ডিজাইন পরিষ্কার না হলেও ক্যামেরা লেআউট সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া গেছে।

Oppo Find X9 Ultra Specification
Oppo Find X9 Ultra মূলত প্রিমিয়াম ইউজার এবং মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। এতে থাকতে পারে হাই রেজোলিউশন মাল্টি পেরিস্কোপ ক্যামেরা সেটআপ, 2K AMOLED ডিসপ্লে, Snapdragon এর লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট এবং বিশাল ব্যাটারি। Xiaomi 17 Ultra এবং Vivo X300 Ultra এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবেই এই ফোনটিকে দেখা হচ্ছে।
| Specification | Details |
|---|---|
| Model | Oppo Find X9 Ultra (Upcoming) |
| Display | 6.82-inch AMOLED |
| Resolution | 2K Resolution |
| Refresh Rate | Up to 120Hz |
| Processor | Snapdragon 8 Elite Gen 5 (Expected) |
| Rear Camera | 200MP (Sony LYT-901, OIS) + 50MP Ultra-Wide + 200MP Periscope (3x Zoom) + 50MP Periscope (10x Zoom) |
| Camera Features | OIS, Optical Zoom, Periscope Telephoto |
| Battery | ~7,000mAh (Expected) |
| Wired Charging | 80W Fast Charging |
| Wireless Charging | 50W Wireless Charging |
| RAM | Up to 12GB / 16GB (Expected) |
| Storage | Up to 256GB / 512GB (Expected) |
| Display Type | AMOLED Panel |
Oppo Find X9 Ultra Display
লিক তথ্য অনুযায়ী এই Oppo Find X9 Ultra ফোনটিতে 6.82 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এই প্যানেলে 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও স্মুথ ও শার্প। ফ্ল্যাগশিপ গ্রেড ভিজ্যুয়াল কোয়ালিটি দেওয়ার লক্ষ্যেই এই হাই এন্ড ডিসপ্লে সেটআপ রাখা হচ্ছে।
Oppo Find X9 Ultra Battery
ব্যাটারির দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী হতে পারে। রিপোর্ট বলছে এতে প্রায় 7,000mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হবে। চার্জিং সাপোর্ট হিসেবে থাকতে পারে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং। এত বড় ব্যাটারির কারণে হেভি ইউজেও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা যায়।
Oppo Find X9 Ultra Camera
Oppo এর আসন্ন Find X9 Ultra স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর শক্তিশালী কোয়াড ক্যামেরা সিস্টেম। লিক তথ্য অনুযায়ী, ফোনটিতে OIS সাপোর্ট সহ 200 মেগাপিক্সেলের Sony LYT-901 প্রাইমারি সেন্সর ব্যবহার করা হতে পারে, যা কম আলোতেও শার্প ও ডিটেইলড ছবি তুলতে সাহায্য করবে। এর সঙ্গে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স যোগ হতে পারে, যাতে বড় ফ্রেম সহজে ক্যাপচার করা যায়। টেলিফটো ফটোগ্রাফির জন্য ডুয়াল পেরিস্কোপ সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে।

একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স 3x অপটিক্যাল জুম সাপোর্ট সহ এবং আরেকটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স 10x অপটিক্যাল জুম সহ। এই কম্বিনেশন টি দূরের সাবজেক্ট, পোর্ট্রেট এবং ডিটেইল জুম শটে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে।
Oppo Find X9 Ultra RAM & Storage
যদিও নির্দিষ্ট RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও অফিসিয়ালি প্রকাশ হয়নি, তবে এটি যেহেতু Ultra ফ্ল্যাগশিপ, তাই উচ্চ RAM সম্ভবত 12GB/16GB এবং বড় স্টোরেজ অপশন সম্ভবত 256GB/512GB সহ একাধিক ভ্যারিয়েন্টে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Read more: Huawei Pura X2 Foldable: HarmonyOS 6.1, বড় স্ক্রিন ও ফ্ল্যাগশিপ ফিচার সহ আসতে পারে এই ফোল্ডেবল ফোন
Oppo Find X9 Ultra Processor
পারফরমেন্সের জন্য অপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো Find X9 এবং Find X9 Pro মডেলে Dimensity 9500 চিপসেট থাকলেও Ultra ভ্যারিয়েন্টে Snapdragon এর টপ টিয়ার চিপ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে AI প্রসেসিং, গেমিং এবং ক্যামেরা কম্পিউটেশনে উন্নত পারফরমেন্স মিলতে পারে।
Oppo Find X9 Ultra Launch Date
লিক লঞ্চ টাইমলাইন অনুযায়ী Oppo আগামী মার্চ মাসে একটি ইভেন্টে Find X9 Ultra লঞ্চ করতে পারে। এছাড়া রিপোর্টে বলা হয়েছে, 2026 সালের দ্বিতীয় কোয়ার্টারে ফোনটি গ্লোবাল মার্কেটে উন্মোচিত হতে পারে।
Oppo Find X9 Ultra Price
অফিসিয়াল দাম এখনও ঘোষণা হয়নি। তবে স্পেসিফিকেশন এবং ফ্ল্যাগশিপ পজিশনিং বিবেচনায় অপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা এর দাম প্রিমিয়াম সেগমেন্টে রাখা হবে বলেই ধারণা করা হচ্ছে। এটি সরাসরি Xiaomi 17 Ultra এবং Vivo X300 Ultra এর সঙ্গে প্রতিযোগিতা করবে।