Infinix Note 60 5G লিস্টেড Geekbench-এ: প্রসেসর, RAM ও স্পেসিফিকেশন ফাঁস

ইনফিনিক্স খুব শীঘ্রই তাদের নতুন Note সিরিজ স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই সিরিজের অধীনে Infinix Note 60, Note 60 Pro এবং Note 60 Ultra 5G মডেল লঞ্চ হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই বেস মডেল Infinix Note 60 5G গীকবেঞ্চে স্পট হওয়ায় ফোনটির প্রসেসর, RAM এবং পারফরম্যান্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পাশাপাশি একাধিক লিকের মাধ্যমে ডিসপ্লে, ব্যাটারি ও ক্যামেরা স্পেসিফিকেশনও প্রকাশ পেয়েছে।

Infinix Note 60 5G Specification

লিক ও বেঞ্চমার্ক লিস্টিং অনুযায়ী Infinix Note 60 5G একটি পারফরম্যান্স কেন্দ্রিক মিড-রেঞ্জ ডিভাইস হিসেবে আসতে পারে। এতে শক্তিশালী অক্টা-কোর চিপসেট, হাই রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সহ একাধিক প্রিমিয়াম ফিচার দেওয়া হতে পারে। নতুন Android 16 ভিত্তিক XOS 16 সফটওয়্যারও এতে থাকতে পারে।

SpecificationDetails
ModelInfinix Note 60 5G
Model NumberX6879
ProcessorOcta-core (Expected MediaTek Dimensity 7400)
CPU Frequency2.0GHz base, up to 2.6GHz boost
GPUMali-G615 MC2
Operating SystemAndroid 16
UIXOS 16
RAM8GB (Geekbench listed), Expected up to 12GB
StorageNot revealed
Display Size6.78-inch
Display TypeLTPS AMOLED
Resolution1.5K
Refresh Rate144Hz
Peak BrightnessUp to 4500 nits (leaked)
ProtectionCorning Gorilla Glass 7i (expected)
Fingerprint SensorIn-display
Rear CameraDual camera setup
Main Camera50MP with OIS
Ultra-wide Camera8MP
Front Camera13MP
Battery6500mAh
Fast Charging45W
Wired Reverse Charging10W
Wireless Charging30W
Wireless Reverse Charging5W
Expected ColorsMist Titanium, Midnight Black, Fizz Blue, Rose Gold, Mocha Brown

Infinix Note 60 5G Display

লিক রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K LTPS AMOLED ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 4500 nits পীক ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে, যা আউটডোর ভিউয়িংয়ের জন্য বেশ কার্যকর হবে। ডিসপ্লেতে Always On Display, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

Infinix Note 60 5G Battery

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix নোট 60 5জি ফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। চার্জিং সেগমেন্টে এটি বেশ শক্তিশালী হতে পারে, লিক অনুযায়ী এতে 45W ফাস্ট চার্জিং, 10W ওয়্যার্ড রিভার্স চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফিচারগুলো সাধারণত প্রিমিয়াম সেগমেন্টে দেখা যায়।

Infinix Note 60 5G Camera

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর (OIS সহ) এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। OIS সাপোর্ট থাকায় লো-লাইট ও স্ট্যাবল শটে ভালো ফল মিলতে পারে।

Infinix Note 60 5G RAM & Storage

গীকবেঞ্চ লিস্টিংয়ে ফোনটি 8GB RAM সহ দেখা গেছে। তবে লঞ্চের সময় 12GB RAM ভ্যারিয়েন্টও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টোরেজ অপশন সম্পর্কে নির্দিষ্ট তথ্য না মিললেও Note সিরিজের ধারা অনুযায়ী একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে আসার সম্ভাবনা বেশি।

Read more: Oppo A6t Pro 5G লঞ্চের আগে বড় লিক — ব্যাটারি, ক্যামেরা ও ফিচার সামনে

Infinix Note 60 5G Processor

গীকবেঞ্চে Infinix Note 60 5G এই স্মার্টফোনটিকে 8 কোর প্রসেসর সহ লিস্টেড করা হয়েছে। প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 2.0GHz এবং বুস্ট ক্লক 2.6GHz পর্যন্ত যেতে পারে। অফিসিয়াল নাম প্রকাশ না হলেও ক্লক স্পিড অনুযায়ী এটি MediaTek Dimensity 7400 অক্টা-কোর চিপসেট হতে পারে বলে অনুমান করা হচ্ছে। লিস্টিং অনুযায়ী GPU হিসেবে Mali-G615 MC2 ব্যবহার করা হতে পারে। বেঞ্চমার্ক স্কোর: Single-core: 1055, Multi-core: 3097

Infinix Note 60 5G Launch Date

Infinix এখনও Note 60 5G এর অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে যেহেতু সিরিজটি দ্রুত লঞ্চের প্রস্তুতিতে রয়েছে এবং গীকবেঞ্চ লিস্টিং প্রকাশ পেয়েছে, তাই খুব শীঘ্রই গ্লোবাল ও ভারতীয় বাজারে ফোনটি উন্মোচিত হতে পারে।

Read more:Huawei Pura X2 Foldable: HarmonyOS 6.1, বড় স্ক্রিন ও ফ্ল্যাগশিপ ফিচার সহ আসতে পারে এই ফোল্ডেবল ফোন

Infinix Note 60 5G Price

ফোনটির দাম সম্পর্কে এখনও কোনো অফিসিয়াল তথ্য নেই। তবে সম্ভাব্য স্পেসিফিকেশন ও Note সিরিজের পূর্বের মূল্যধারা অনুযায়ী, এটি মিড-রেঞ্জ সেগমেন্টে প্রতিযোগিতামূলক দামে লঞ্চ হতে পারে

Leave a Comment